ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

তামিম ইকবাল গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায়

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিমের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। এ সময় খেলাধুলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জেলার খেলোয়ারদের সঙ্গে মতবিনিময় করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুরে শহরে পিটিআই অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় তামিম ইকবাল জেলার ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার এ বিষয়ে খেলোয়ারদের কাছ সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত গ্রহণ করেন।এ সময় খেলোয়াররা খেলাধুলার মাঠের স্বল্পতা, খেলাধুলার পরিবেশ, শহীদ বরকত স্টেডিয়াম সংস্কার, টঙ্গী টেসিস স্টেডিয়ামটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া, সাঁতার শেখার জন্য সুইমিং পুল, পূর্ণাঙ্গ ক্রিকেট মাঠ ও ভলিবল মাঠ নির্মাণসহ বিভিন্ন দাবি জানান।

খেলোয়াড়দের দাবির প্রেক্ষিতে তামিম ইকবাল স্কুল পর্যায়ে ক্রিকেট শুরু করার পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি ক্রিকেটসহ সব ধরনের খেলাধুলার জন্য গাজীপুরে উপযুক্ত অবকাঠামো তৈরিতে ভবিষ্যতে সহযোগিতার কথা জানান।

সেমিনারে গাজীপুরের ক্রীড়াপ্রেমীরা ক্রিকেট, ফুটবলসহ সব খেলার দূরাবস্থা তুলে ধরেন। কোথায় কোথায় সেগুলো সমস্যার কথা তুলে ধরেন৷ পাশাপাশি কীভাবে খেলাধুলাকে আরও সম্মৃদ্ধ করা যায় সেগুলো তুলে ধরেন৷ পরে সেগুলোর উত্তর দেন তামিম ইকবাল। এ সময় তামিম ইকবাল সমস্যাগুলো সমাধানের জন্য ধানের শীষের প্রার্থী মঞ্জুরুল করিম রনিকে অনুরোধ করেন৷

এ সময় এম মঞ্জুরুল করিম রনি বলেন, আমাদের গাজীপুর ক্রীড়া ক্ষেত্রে অনেকটা অবহেলিত। প্রতিভাবান খেলোয়াড় থাকা স্বত্বেও জাতীয় দল বা ভালো লিগে খেলতে পারে না৷ এজন্য তাদের সমস্যার কথা শোনার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য তামিমকে নিয়ে আসা হয়েছে। আমি যদি আপনাদের সেবা করার সুযোগ পাই, খোলার মাঠ, স্কুলে স্কুলে ক্লাব ও নিয়মিত লিগ খেলার সুযোগ করে দেব৷

এ সময় ক্রিকেটার তামিম ইকবাল বলেন, রনি ভাইয়ের সঙ্গে ২০১৩ সাল থেকে পরিচয়। তিনি একইসঙ্গে ভাই ও বন্ধু। আমি তার অনেক দুঃখ ও সুখের সময়ের সঙ্গী। রনি ভাই একজন ক্রীড়াপ্রেমী মানুষ। তিনি একসময় ঢাকায় লিগ চালিয়েছেন, তার ট্রিমে জাতীয় দলের অনেক প্লেয়ার খেলেছেন। একদিন তিনি বললেন, গাজীপুরে ক্রীড়ার খুবই দূরাবস্থা। এজন্যই আজ আপনাদের মাঝে আসে৷ আমি আশাবাদী, আজ খেলাধুলা নিয়ে আপনাদের যেসব চাহিদা ও অতৃপ্তির কথা জানালেন রনি ভাই এগুলো তিনি পূরণ করে দেবেন।

জনপ্রিয় সংবাদ

তামিম ইকবাল গাজীপুরে বিএনপি প্রার্থীর প্রচারণায়

প্রকাশিত : ০২:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬