ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

আসন্ন নির্বাচনে লড়াইয়ের দৃষ্টান্ত ঢাকা-৯ আসন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮৮ বার দেখা হয়েছে

রাজনীতি মানেই যেখানে প্রতিদ্বন্দিতা, একে অপরের সাথে বিরোধ,আক্রমণ ও ব্যক্তিগত কাঁদার ছোড়াছুড়ি। কিন্তু এই চিরচেনা রাজনীতির ধারণাই যেন বদলে গিয়েছে ঢাকা ৯ আসনে ।

আসন্ন নির্বাচনী লড়াইয়ে এই আসনে একে অপরের বিপরীতে লড়ছেন বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবীব ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা।
নির্বাচনী লড়াইয়ে প্রতিপক্ষ হলেও সৌজন্যবোধের এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দুই প্রার্থী।সংঘাতময় রাজনীতির বিপরীতে তারা বেছে নিয়েছেন রুচিশীল অবস্থান, যা ঢাকা -৯ আসনকে পরিণত করেছে অন্যতম সুন্দর এক নির্বাচনী এলাকায়। এই আসনের প্রতিপক্ষ বজায় রেখেছেন একে অপরের প্রতি অটুট শ্রদ্ধা।

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান তাসনিম জারাকে সম্বোধন করেছেন ছোট বোন হিসেবে। শুধু তাই নয় দিয়েছেন নির্বিঘ্নে প্রচারণা চালানোর নিশ্চয়তা ও অভয়বাণী।
হাবিবুর রহমান বলেছেন, তাসনিম জারা তার ছোট বোন ও সহযোদ্ধা। তিনি চান যেন দুজনেই সুন্দর একটি নির্বাচনী  পরিবেশে কাজ করতে পারেন।
এছাড়া উচ্চশব্দে মাইক ও বিশাল নির্বাচনী মহড়ার বদলে সম্পূর্ণ ভিন্ন ধারার প্রচারণা চালিয়ে মানুষের মন জয় করেছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। কোনো রকম শব্দদূষণ ছাড়া সল্প সংখ্যক সমর্থকদের নিয়ে তাসনিম জারার এই ছিমছাম প্রচারণা নজর কেড়েছে সবার।

ইসরায়েলের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

আসন্ন নির্বাচনে লড়াইয়ের দৃষ্টান্ত ঢাকা-৯ আসন

প্রকাশিত : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬