ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

ভুটান বাংলাদেশের পথে হাঁটছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৫ বার দেখা হয়েছে

চলতি বছর থেকেই সাফ সদস্য দেশগুলোর খেলোয়াড়দের স্থানীয় খেলোয়াড় হিসেবে নিবন্ধনের অনুমোদন দিচ্ছে ভুটান ফুটবল ফেডারেশন (বিএফএফ)। গত বছর বাংলাদেশও একই ধরনের নিয়ম চালু করেছে, যা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে কার্যকর হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে বিএফএফ।আঞ্চলিক সহযোগিতার চেতনা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার লক্ষ্য দক্ষিণ এশিয়ায় প্রতিযোগিতার মান উন্নত করা এবং খেলোয়াড়দের চলাচল ও সুযোগ বৃদ্ধি করা।

এই পদক্ষেপ ভুটানের ফুটবল অঙ্গনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ এটি ক্লাবগুলো ও সমর্থকদের ওপর বড় প্রভাব ফেলতে পারে।

তবে কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন যে, কিছু ক্লাব লিগে প্রতিযোগিতামূলক সুবিধা নিতে সাফ অঞ্চলের বিপুল সংখ্যক খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা করতে পারে। এমনটা হলে ভুটানের ফুটবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

ভুটান বাংলাদেশের পথে হাঁটছে

প্রকাশিত : ০১:২৬:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬