ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

নিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৭টা ৪০ মিনিটে তিনি কুমিল্লার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।নিজ কেন্দ্রে ভোট দেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহ দেখা গেছে।

এর আগে সকালে ফেসবুকে লাইভে এসে হাসনাত বলেন, আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন। সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে। সবাই ভ্লগ করতে করতে ভোট দিতে যাবেন। উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন। আপনারা ভোট দিতে আসুন।এছাড়া, কোনোরূপ সমস্যা মনে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান করেছেন হাসনাত।

জনপ্রিয় সংবাদ

ডাবলিনে বাংলাদেশের মিশন চালুর মাধ্যমে কার্যক্রম শুরু হলো, যেখানে প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন নূরে আলম

নিজ কেন্দ্র গোপালনগর উচ্চ বিদ্যালয় ভোট দিলেন হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত : ১২:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬