ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫৯ বার দেখা হয়েছে

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথের পরপরই সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে বসছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি। বৈঠকের মূল অ্যাজেন্ডা—সংসদ নেতা নির্বাচন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবেই দলটির চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার আভাস দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। গত শুক্রবার রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ নেওয়ার বিধান রয়েছে। সেই অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

শপথের এক ঘণ্টা পরই সংসদ ভবনে শুরু হবে সংসদীয় দলের বৈঠক। দলীয় সূত্র বলছে, বৈঠকে সংসদ নেতা নির্বাচনের পাশাপাশি সংসদ পরিচালনা কৌশল ও সরকারের অগ্রাধিকার বিষয় নিয়েও আলোচনা হতে পারে।

সালাহ উদ্দিন আহমদ গণমাধ্যমকে বলেন, সংসদীয় দলের এই সভায় নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন—এমনটাই প্রত্যাশা।

ইসরায়েলের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

সাড়ে ১১টায় সংসদীয় দলের বৈঠক

প্রকাশিত : ১১:৩৩:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬