ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সাতক্ষীরার আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮ বার দেখা হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধি: আশাশুনিতে পুলিশের অভিযানে ১০লিটার চোলাই মদ ও মদ তৈরিতে ব্যবহৃত ৩০লিটার চিটাগুড় মিশ্রিত পানি ও মদ তৈরিতে করার পাতিল, ড্রাম সহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এএস আই আরিফ, এএসআই ইব্রাহিম, এসআই ফয়সাল আহমেদ।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়াস্থ গ্রামে মৃত আইজ উদ্দিন খাঁ এর ছেলে বিল্লাল হোসেন খাঁ (৫৫) ও তার ভাবি তৈয়েবুর খাঁ এর স্ত্রী মোসাঃ রিমা সুলতানা (২৪) এর বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তৈয়েবুর খাঁ (৩০) ও বিল্লাল হোসেন খাঁ এর স্ত্রী মোসাঃ তছিরন বেগম (৪৫) কৌশলে পালিয়ে গেছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন চলছিল বলে জানা গেছে।

সাতক্ষীরার আশাশুনিতে ১০লিটার চোলাই মদ ও সরঞ্জামসহ গ্রেপ্তার-২

প্রকাশিত : ০৬:৪৪:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬