ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সুভাষ রবিদাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো এক সময় তিনি নিজ বসতবাড়ির উত্তর পার্শ্বে শ্মশানঘাটসংলগ্ন একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিকেল ৪টার দিকে নিহতের বাবা নারায়ণ রবিদাস এ দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও এসআই প্রদ্যুৎ রায় উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহতের পরিবার সূত্রের বরাতে জানা গেছে, সুভাষ রবিদাস দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
জনপ্রিয় সংবাদ

রাজনগরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ০৯:৪১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬