ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬

লালমাইয়ে জয়কামতা গ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের উত্তর জয়কামতা গ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোঃ ইদ্রিস।
জানা যায়, উত্তর জয়কামতা গ্রামের বাসিন্দা মনু মিয়ার ছেলে মোঃ ইদ্রিস অভিযোগ করেন যে, তার পরিবারসহ প্রায় ৪০ থেকে ৫০ জনের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করা হয়েছে। এতে করে সংশ্লিষ্ট পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ ইদ্রিস দাবি করেন, তার পৈত্রিক খতিয়ানভুক্ত জায়গা-জমি অবৈধভাবে দখলের চেষ্টা করা হচ্ছে এবং চলাচলের একমাত্র রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ভূক্তভোগীদের পক্ষে মোঃ ইদ্রিস মিয়া স্বাক্ষরিত লালমাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন।যাহা নিম্নে দেওয়া হলো। বরাবর, উপজেলা নির্বাহী অফিসার,লালমাই, কুমিল্লা। বিষয়: পৈত্রিক সম্পত্তি অবৈধ দখলমুক্তকরণ, চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা অপসারণ ও সীমানা নির্ধারণের জন্য আবেদন।
আবেদনকারী:নাম: মোঃ ইদ্রিস মিয়া,পিতা: মনু মিয়া
ঠিকানা: গ্রাম: উত্তর জয়কামতা, ডাকঘর: উত্তর জয়কামতা, লালমাই, কুমিল্লা। বিবাদীগণ:
১। আলী আকবর, পিতা: আলী আহমদ।
২। মোঃ মফিজ, পিতা: আলী আকবর। (সর্ব সাং: উত্তর জয়কামতা, লালমাই, কুমিল্লা)
জমির বিবরণ: মৌজা: জয়কামতা, ইউনিয়ন: ১ নং বাগমারা উত্তর।আর এস খতিয়ান নং: ৯০, দাগ নং: ৩১৮।বি এস খতিয়ান নং: ১৬১, দাগ নং: ১৫৪৫।
মোট জমি: ২০ (বিশ) শতক (ওয়ারিশসূত্রে প্রাপ্ত)।
আবেদনের বিবরণ: বিনীত নিবেদন এই যে, আমি মোঃ ইদ্রিস মিয়া উপরোক্ত ২০ (বিশ) শতক জমির ওয়ারিশসূত্রে মালিক। বিবাদীগণ আমাদের কাছ থেকে মাত্র ৩ (তিন) শতক জায়গা ক্রয় করেও আমাদের পৈত্রিক সম্পত্তির বড় একটি অংশ জোরপূর্বক দখল করে রেখেছে। এমনকি তারা আমার সামান্য বসতবাড়িতে যাওয়ার একমাত্র চলাচলের রাস্তার উপর সেপটিক ট্যাংক নির্মাণ করে ময়লা-আবর্জনা ফেলে অসহনীয় পরিবেশ তৈরি করেছে এবং আমার যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমি বাধা দিলে তারা প্রভাবশালী হওয়ায় আমাকে মারধর ও হয়রানি করে। আমি অত্যন্ত গরিব ও অসহায় হওয়ায় ইতিপূর্বে টাকা-পয়সার অভাবে কোর্ট-কাচারিতে মামলা করতে পারিনি। বর্তমানে আমি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন, সরেজমিন তদন্তপূর্বক আমার চলাচলের রাস্তার বাধা অপসারণ এবং পৈত্রিক সম্পত্তি উদ্ধার করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে আপনার সদয় মর্জি হয়।বিনীত নিবেদক, মোঃ ইদ্রিস মিয়া।
এসময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারদের পক্ষে মোঃ ইদ্রিস মিয়া লালমাই উপজেলা নির্বাহী অফিসার, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে তার পৈত্রিক সম্পত্তি উদ্ধার ও চলাচলের রাস্তাটি পুনরায় ব্যবহারের সুযোগ নিশ্চিত করার জন্য আকুল আবেদন জানান।
সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
জনপ্রিয় সংবাদ

লালমাইয়ে জয়কামতা গ্রামে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত : ০৯:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬