ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
চুয়াডাঙ্গা প্রতিনিধি: ভূষির বস্তায় উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করায় চুয়াডাঙ্গায় একটি ফ্লাওয়ার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের বিভিন্ন বাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে বড় বাজার ও নিচের বাজার এলাকায় ফলের দোকান, শিশুখাদ্য, খেজুর ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়। সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ব্যবসায়ীদের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে বাদুরতলা এলাকায় জেসমিন আরা পরিচালিত মেসার্স হাসান ফ্লাওয়ার মিলসে উৎপাদিত ভূষির বস্তায় মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং বিএসটিআইয়ের লোগো যথাযথভাবে ব্যবহার না করার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এতে সহযোগিতা করেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।
ভোক্তা অধিকার কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানকে সামনে রেখে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয় সংবাদ

রোজা-ঈদে বন্ধ ২৬ দিন,প্রাথমিকে বছরে ৬৭ দিন ছুটি

মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় চুয়াডাঙ্গায় ফ্লাওয়ার মিলকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত : ১০:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬