ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ভিপি থেকে এমপি, এবার হলেন প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২২৪ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি:গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও পটুয়াখালী-৩ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্ৰহন অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির কাছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নুরুল হক নুর শপথ গ্রহণ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি জোটের প্রার্থী হন নুরুল হক নুর। ট্রাক প্রতীকে ৭৩ হাজার ৯৩৪টি ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫০ ভোট পেয়েছেন।
এর আগে আওয়ামী লীগের শাসনামলে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আলোচনায় এসেছিল নুরুল হক নুর। সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নির্বাচনে ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে তিনি ভিপি (ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছিলেন।
জনপ্রিয় সংবাদ

আইসিসি ২০২৭ বিশ্বকাপের সূচি প্রকাশ করল

ভিপি থেকে এমপি, এবার হলেন প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬