বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার বামনা উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকালে বামনা উপজেলা প্রশাসন এর উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. নিকহাত আরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. নিকহাত আরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বামনা উপজেলার সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ৫২ এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সর্বত্র বাংলা ভাষার যথাযথ ব্যবহারের দিকে সরকার যেন খেয়াল দেয় সেদিকেও বক্তারা দৃষ্টি আকর্ষণ করেন।

ডেস্ক রিপোর্ট 






















