ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বাউফলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা অডিটরিয়ামে বাউফল উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন, “ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা—অধিকারের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না।
সারা পৃথিবী আমার বিরুদ্ধে থাকলেও অধিকারের প্রশ্নে শেষ সুযোগ পর্যন্ত লড়ে যাব। তাহলেই একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য সার্থক হবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান, বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ ইসাহাক মিয়া, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লা এবং গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান।
প্রধান অতিথি ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহীদ রফিক, জব্বার ও শফিকদের আত্মত্যাগ আমাদের অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা দিয়েছে। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি ন্যায্য অধিকারের প্রতীক। ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধ ও গণঅভ্যুত্থানসমূহে প্রেরণা জুগিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনপ্রিয় সংবাদ

বাউফলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

প্রকাশিত : ১০:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬