ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

এমপি কিরণের ঘোষণা মাদক কারবারিদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

শরীয়তপুরে মাদক কারবারিদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, কেউ মাদক ডিলারকে ধরিয়ে দিলেই এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। আর যদি কোনো মাদকসেবীকে ধরিয়ে দিতে পারেন, তাহলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রমাণ সহকারে মাদকসেবী বা কারবারিদের ছবি আমাকে দেবেন। আর সেই পুরস্কারের টাকা আমার কাছ থেকে গোপনে নিয়ে যাবেন।

এসময় তিনি নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমার কোনো নেতাকর্মী বিচার-আচারে যুক্ত হতে পারবে না। কোনো অবস্থাতে এ কাজ করা যাবে না। আমরা চাই, আইন তার নিজস্ব গতিতে চলুক।

জনপ্রিয় সংবাদ

এমপি কিরণের ঘোষণা মাদক কারবারিদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের

প্রকাশিত : ০৮:৫৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬