ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

বরিশালের বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এমপি ও প্রশাসনের শ্রদ্ধা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে বরিশালের বাকেরগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
​শ্রদ্ধা নিবেদনের এই মাহেন্দ্রক্ষণে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হোসেন খানকে  সাথে নিয়ে বাকেরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। তাঁদের সাথে পুষ্পস্তবক অর্পণে আরও অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। সেই আন্দোলনের পথ ধরেই আমরা একাত্তরে স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক মর্যাদা রক্ষা করা।”
​উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ বলেন, “বাঙালির জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি এক অনন্য ত্যাগের মহিমায় উজ্জ্বল দিন। শহীদদের রক্তে ভেজা আমাদের এই প্রিয় মাতৃভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে এই ত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”
​এ সময় বাকেরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ভাষা শহীদদের সম্মানে ‘গার্ড অব অনার’ প্রদান করে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
​সরকারিভাবে শ্রদ্ধা নিবেদন শেষে সারিবদ্ধভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে থাকেন সাধারণ মানুষ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা নির্দিষ্ট সময়ে অফিস করার

বরিশালের বাকেরগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি এমপি ও প্রশাসনের শ্রদ্ধা

প্রকাশিত : ০৭:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬