পানছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়ি উপজেলাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকার বৌদ্ধ মণিপাড়া বিওপির নতুন কচুছড়িমুখ পাড়ায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি উপস্থিত থেকে স্থানীয় পাহাড়ি দরিদ্র, অসহায় ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে মোট ৩৯ জন স্থানীয় পাহাড়ি বাসিন্দা চিকিৎসা সেবা গ্রহণ করেন।স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

ডেস্ক রিপোর্ট 






















