ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজনৈতিক মামলায় জামিন পেলেন সাবেক সংসদ এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৫২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: ২০১৭ সালের হামলার ঘটনায় দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও দুইবারের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।
আজ সোমবার দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ ম্যাট্রোপলিটন আদালতে তিনি হাজির হলে আদালতের বিচারক তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন।
আসামি পক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে বরিশাল নগরীর অনামীলেনে হামলার অভিযোগে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি কর্মী মো. সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর শাখার সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুইবারের সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামি করা হয়।
মামলার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বরিশাল বারের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস।
অবশেষে ওই মামলায় আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেছেন।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

রাজনৈতিক মামলায় জামিন পেলেন সাবেক সংসদ এডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস

প্রকাশিত : ১০:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬