ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানালেন, সকাল ৬টার দিকে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে দগ্ধ অবস্থায় নারী শিশুসহ একই পরিবারে চারজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মনোয়ারা বেগমের শরীরের দুই শতাংশ, জিল হকের শরীরের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রা শরীরের ৬৫ শতাংশ ও শিশু হুররামের শরীরে ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জিল হক ও হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানালেন এই চিকিৎসক।

এর আগে সোমবার চট্টগ্রাম মহানগরের হালিশহরে গ্যাস থেকে বিস্ফোরণে শিশুসহ নয়জন দগ্ধ হন। এদের মধ্যে একজন ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। দগ্ধ অন্য আটজনের সবার অবস্থায়ই আশঙ্কাজনক।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জের এসপি হলেন মিজানুর রহমান শেলী

কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৪

প্রকাশিত : ০২:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬