ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৫৩ বার দেখা হয়েছে
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে কর্তন করা বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ লোগাং জোন (৩বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি উপজেলার করল্যাছড়ি এলাকায় হাবিলদার মোঃ পেয়ারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় প্রায় ৮৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে জব্দকৃত কাঠ পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানান, সীমান্তবর্তী এলাকায় বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা জানান।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

পানছড়িতে ৩ বিজিবি’র অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

প্রকাশিত : ১১:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬