ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই: ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবি, আহত-১

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের তারাবির নামাজ চলার সময় বাজারের গ্যাস সিরিন্ডার ও জ্বালানি তেলের দোকান আলিফ এন্টারপ্রাইজ থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটিতে জ্বালানি  তেল ও গ্যাস সিলিন্ডার থাকায় মুহূর্তের মধ্যে আগুন আসপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ব্যবসায়ী ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দোকানের মালামাল বের করার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে স্থানীয়রা জানান। তবে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহার দাবি আগুন নিয়ন্ত্রণে ৪৫ মিনিট সময় লেগেছে।  অগ্নিকান্ডে ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুন নেভানোর সময় ধোঁয়ায় শ্বাসকষ্ট ও হালকা দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হন। পরে তাঁকে পুলিশের গাড়িতে করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অগ্নকান্ডের ঘটনার সংবাদ পাওযার সাথে সাথে চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দিলে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আগুন  নিয়ন্ত্রণ করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে দোকানে নতুন পণ্য তোলা হয়েছিল। হঠাৎ আগুনে তাঁদের সব পুঁজি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। তবে প্রাথমিকভাবে প্রায় ৭৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করলেও ক্ষয়ক্ষতির এ পরিমাণ বাড়তে পারে বলে জানান তারা।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরিমধ্যে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  তদন্ত শেষে আগুনের সূত্রপাত নিয়ে বিস্তারিত বলা যাবে। ঘটনাস্থলের দূরত্ব বেশি হওয়ায় আমাদের যেতে সময় লেগেছে বলে জানান তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
জনপ্রিয় সংবাদ

দেশে ফের ভূমিকম্প অনুভূত

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে ১৩টি দোকান পুড়ে ছাই: ৭৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাবি, আহত-১

প্রকাশিত : ১০:১৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬