কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা দেবীদ্বার রসূলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামের পীর্জা বাড়িতে আগুনে বসতঘরসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। গভীর রাতে এ খবর পেয়ে ঘটনাস্থলে নিঃস্ব পরিবারের পাশে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য (এমপি) হাসনাত আব্দুল্লাহ। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন,তবে নিজ উদ্যোগে এ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান ।
এদিকে বুধবার সকালে স্থানীয় মহিলা মেম্বার হাসিনা বেগম জানান আমার পাশের বাাড়ির পীর্জা বাড়িতে মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে রাজমিস্ত্রি জাহাঙ্গীরের রান্না ঘরে আগুন লাগার ঘটনা ঘটে, হঠাৎ বাড়ির লোকজন আগুন দেখতে পেয়ে সুরচিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং এলাকার লোকজন বাড়ির পাশের ডুবা ও পুকুর থেকে পানির ব্যবস্থা করে প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

বাড়ির মালিক রাজমিস্ত্রির মো. জাহাঙ্গীর জানান,প্রতিদিনের ন্যায় আমরা রান্না ঘরের কাজ শেষ করে ঘরের দরজা বন্ধ করে রাখি, অথচ এ ঘরে কোন বিদ্যুৎ এর লাইনও নেই এবং অন্য ঘরে সিলিন্ডার গ্যাসে রান্না করি, কিন্তু কিভাবে রান্না ঘরে আগুন লাগলো তা বলা মুশকিল। মুহুর্তের মধ্যে ঘরে আগুন দেখে কোন রকম গোয়াল ঘরের গরুগুলি বাঁচানো চেস্টা করি, কিন্তু বসত ঘরে নগদ ৪০ হাজার টাকাসহ সব পুড়ে ছাই হয়ে যায়, কোনো মালামাল রক্ষা করতে পারি নাই। স্থানীয়রা ধারনা করছে এতে প্রায় ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলম বলেন- খবর পেয়ে
ঘটনাস্থলে ছুটে যান এবং উপজেলা প্রশাসনের পক্ষে সহযোগিতা করবেন বলে তিনি আশ্বাস প্রদান করেন।

ডেস্ক রিপোর্ট 






















