রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার কিছুক্ষণ আগে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মোনিওয়া শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১ (৫.১)।

ডেস্ক রিপোর্ট 






















