ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩৬ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ঝিনাইদহ-২ আসনের সাংসদ সদস্য জনাব আলী আজম মোঃ আবু বকর বলেছেন, জেলায় কোনো দুর্নীতি চলতে দেয়া হবে না। সবক্ষেত্রে তাকওয়া ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তিনি ২৫ শে ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন। আলী আজম আরো বলেন, তাকওয়া অর্জন করে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপনে সহায়তা করতে চাই।
পৌর জামায়াতের আমির অ্যডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুব বিভাগের সেক্রেটারি মেহেদী হাসান রাজু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমির ও পৌর মেয়র প্রার্থী আব্দুল আলীম, ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শফিউল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি শেখ আল আমিন, মাওলানা আজিজুল হক, তাওহাদুল আজম প্রমুখ।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল

প্রকাশিত : ০৭:৩২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬