ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

মানব পাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: মানব পাচার আইনে দায়ের করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্ধলাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয়মাস করে কারাদন্ডের রায় ঘোষণা করেছেন আদালতের বিচারক।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) শেষকার্যদিবসে বরিশালের মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেছেন।
দন্ডিতরা হলেন বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা জঙ্গু বেপারীর ছেলে শামীম বেপারী (৩৩) ও রুবেল বেপারী (২৭)। রায় ঘোষণার সময় দন্ডিতরা পলাতক ছিলেন।
মামলার বরাতে বেঞ্চ সহকারি তুহিন মোল্লা বলেন, ২০২৩ সালে ১৭ জুলাই ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন গৌরনদী উপজেলার বাসিন্দা নাছরিন বেগম। মামলায় তিনি অভিযোগ করেন তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভনে কেনিয়া নিয়ে আটক করে রেখে নির্যাতন করা হয়েছে। পরে বিভিন্ন সময় আসামিরা সাড়ে নয় লাখ টাকা হাতিয়ে নেয়।
এ ঘটনায় দায়ের করা মামলা আদালতের নির্দেশে তদন্ত করে গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান ২০২৪ সালের ২০ অক্টোবর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।
বিচারক সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন। রায়ে করা জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

মানব পাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত : ১০:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬