ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে তিন দিনে ইরানের নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি।

ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানে ‌‌খুব ভালো করছে। এটা অসাধারণ হয়েছে। চলমান সংঘাতে ইতোমধ্যে যেসব মার্কিন কর্মী নিহত হয়েছেন, এই বক্তব্যের পর তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সকলেই আমাদের দেশের মহান বীর; যারা ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন।তিনি বলেন, মার্কিন সৈন্যদের মৃত্যু সর্বনিম্ন রাখবে যুক্তরাষ্ট্র।

ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

প্রকাশিত : ০৯:০৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬