ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি দুই সৈন্য নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১১৪ বার দেখা হয়েছে

দক্ষিণ লেবাননে এক সম্মুখ যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সৈন্য নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে ইসরায়েলের সামরিক বাহিনীর আরও এক কর্মকর্তা আহত হয়েছেন।

রোববার ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৩৮ বছর বয়সী সার্জেন্ট মাহের খাত্তার নিহত হয়েছেন। তিনি ৯১তম ডিভিশনে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন।

দ্বিতীয় নিহতের পরিবারকে অবহিত করা হয়েছে। কিন্তু তার নাম এখনও প্রকাশ করা হয়নি।

এছাড়াও, একজন কর্মকর্তা সামান্য আহত হয়েছেন এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

দক্ষিণ লেবাননের এই ঘটনার বিষয়ে ইসরায়েলি গণমাধ্যম সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রাতে দক্ষিণ লেবাননের একটি স্থানে বিকল হয়ে পড়া একটি যানবাহন উদ্ধার করতে গিয়ে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছিল।

সেই সময় তাদের লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্রের ধরন নিয়ে এখনও তদন্ত চলছে। এতে দু’জন সেনা নিহত এবং আরেকজন আহত হন।

ঘটনার পরপরই ইসরায়েলি বিমান বাহিনী ওই এলাকায় ব্যাপক বিমান হামলা চালায়।

৫ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাস মালিক সমিতি

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি দুই সৈন্য নিহত

প্রকাশিত : ১১:১৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬