ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • ৪০৭ বার দেখা হয়েছে

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় গাজীপুরের শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল। তিনি বলেন, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গাকৃবি উপাচার্যের সাথে যুক্তরাষ্ট্রের অবার্ন ইউনিভার্সিটি ও পারদু ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

প্রকাশিত : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫