ঢাকা ০৬:১০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১২৬ বার দেখা হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরতে শুরু করেছে দক্ষিণ চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এখন স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ যানবাহন চলাচল করছে। যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে মহাসড়ক দুর্ঘটনা মুক্ত রাখা জরুরি। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম-মহাসড়কের ৯টি ঝুঁকিপূর্ণ বাঁকে লাল পতাকা স্থাপন করেছে বিআরটিএ।

রবিবার (১৫ মার্চ)  সকাল সাড়ে ৯ টা থেকে রাত ১০টা পর্যন্ত বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে লাল পতাকা স্থাপন করা হয়।

বাঁকগুলো হলো যথাক্রমে- চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক, চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক, চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়া মিঠা দীঘি সংলগ্ন বাঁক, চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক,  পটিয়ার পাইরোল মাজার সংলগ্ন বাঁক।

চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে লাল পতাকা স্থাপন করে। চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধভাবে ৫টি করে উভয়মুখী মোট ১০টি লাল পতাকা স্থাপন করা হয়।

উথুয়াইনু চৌধুরী বলেন, আশা করছি, সতর্কতামূলক চিহ্ন হিসেবে লাল পতাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে চালকদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বনে সহায়তা ও সচেতন করবে। যাতে করে ঈদে কমবে দুর্ঘটনা।

কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে – ভিসি পবিপ্রবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৯ ঝুঁকিপূর্ণ বাঁকে বিআরটিএ’র লাল পতাকা

প্রকাশিত : ০৭:৪৭:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬