বরিশাল প্রতিনিধি : বরিশাল-কুয়াকাটাা মহাসড়কের বাকেরগঞ্জের হেলিপ্যাড ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় ইসলাম পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ৮ যাত্রী গুরতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ ভোররাতে কুয়াকাটা, তালতলীগামী পরিবহনটি ফায়ার সার্ভিস সংলগ্ন আসলে নিয়ন্ত্রণ বিদ্যুৎতের খামবার সাথে লেগে বাসটি ধুমরে মুচড়ে যায়।এসময় চালকসহ ৮ যাত্রী গুরতর আহত হয় ।এর মধ্য ১জনের অবস্থা আশঙ্কাজন । আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ বাহিনীর সহযোগিতায় বাস খাদ থেকে উদ্ধার করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 























