ঢাকা ০৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি: ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালামকে সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকালে ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ভ্যানকুয়েট হলে এই সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে ও ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো:মাহমুদ ভূইয়ার পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো:শরিফুল আলম।প্রধান বক্তা ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম।এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকাল ৩ টা থেকে শুরু হওয়া আলোচনাসভা ও সংবর্ধনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকায় অবস্থানরত জাতীয়তাবাদী পরিবারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত : ১০:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬