বামনা (বরগুনা) প্রতিনিধি: দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হলেও বরগুনা জেলা পরিষদে প্রশাসক এখনো নিয়োগ দেওয়া হয়নি। শিগগিরই বরগুনা জেলা পরিষদের প্রশাসকের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। তবে কে হবেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক-এ নিয়ে বামনাসহ পুরো বরগুনার রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা।
এরই মধ্যে ফেসবুক ও স্থানীয় গণমাধ্যমগুলোতে একাধিক ব্যক্তিকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে এসব আলোচনায় এগিয়ে রয়েছেন বিশিষ্ট শিল্পপতি
আলহাজ্ব রুহুল আমিন শরীফ।
গত কয়েকদিন ধরে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালোভাবে আলোচিত হচ্ছে আলহাজ্ব রুহুল আমিন শরীফের নাম।

আলহাজ্ব রুহুল আমিন শরীফের বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ছিলেন বামনা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব। বরগুনার বিএনপিতে একজন সৎ, আদর্শবান ও কর্মীবান্ধব নেতা হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। তিনি ছিলেন বিএনপির দুর্দিনের কান্ডারি।
দলের প্রয়োজনে আর্থিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা করেছেন তিনি। বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আস্থার পাত্র তিনি। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী।
বর্তমানে তিনি মাইক্রোটেক্স ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক, প্রিটেক্স ফ্যাশন ও ক্রিয়েটি ট্রেড ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, প্লাটিনাম ফ্যাশনের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে রয়েছেন। এছাড়া তিনি বিজিএমইএর সদস্য এবং বিজিবিএর সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
রাজনীতি ও ব্যবসার পাশাপাশি নির্বাচনেও তার রয়েছে ব্যাপক দক্ষতা। তিনি বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মণির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নির্বাচন পরিচালনার দক্ষতাও সবার নজর কেড়েছে। একসময় তিনি নূরুল ইসলাম মণির একান্ত সচিব ছিলেন এবং বর্তমানে তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বামনাসহ এ অঞ্চলে শিক্ষাক্ষেত্রেও তার ব্যপক অবদান রয়েছে। তিনি বামনা উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চেষ্টায় বামনায় শিক্ষায় এগিয়ে যাচ্ছে।
বর্তমানে বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে তাকে নিয়েই জোরালো গুঞ্জন চলছে। বিশেষভাবে তার সততা, দক্ষতা, শিক্ষা-দীক্ষা, দলের জন্য ত্যাগ ও গ্রহণযোগ্যতা এ ক্ষেত্রে তাকে সবার চেয়ে এগিয়ে রেখেছে।

ডেস্ক রিপোর্ট 























