ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন পার হলো যমুনা সেতুতে দিয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:১৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় যমুনা সেতুতে স্বাভাবিক সময়ের তুলনায় ব্যাপক হারে বেড়েছে যানবাহন পারাপার। মঙ্গলবার (১৭ মার্চ) গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে প্রায় ৪৭ হাজার যানবাহন চলাচল করেছে, যা স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সেতু দিয়ে মোট ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ২৭ হাজার ৪৯৮টি এবং পশ্চিমমুখী ছিল ১৯ হাজার ৪৪৫টি।

স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক প্রায় ১৮ হাজার যানবাহন পারাপার হয়। সে হিসাবে মঙ্গলবার  অতিরিক্ত প্রায় ২৮ হাজার ৯৪৩টি যানবাহন বেশি চলাচল করেছে।

যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। এদিন পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৬৬ লাখ ৪ হাজার ৮০০ টাকার টোল। সব মিলিয়ে একদিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

ঈদের আগে গত সোমবার ছিল সরকারিভাবে শেষ কর্মদিবস। ওইদিন বিকেলের পর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন কর্মজীবী মানুষ। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও, যেখানে দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে যানবাহনের চাপ।

উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম এই সেতু। বিকল্প সড়ক না থাকায় প্রতি বছর ঈদের আগে ও পরে এখানে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন পার হলো যমুনা সেতুতে দিয়ে

প্রকাশিত : ০১:১৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬