ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কোস্ট গার্ড ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৪ যাত্রীকে উদ্ধার করল

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে চরে আটকে থাকা এমভি সুগন্ধা নামের একটি যাত্রীবাহী লঞ্চের ১০৪ যাত্রীকে উদ্ধার করে নিরাপদে ভোলার ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দিয়েছে কোস্টগার্ড দক্ষিন জোন। তারা ঈদ উপলক্ষ্যে বাড়িতে ফিরছিলেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে এদিন রাত আনুমানিক ১০টার দিকে এসব যাত্রীদের ইলিশা লঞ্চঘাটে আনা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “মঙ্গলবার ভোর ৪টায় চাঁদপুরের হাইমচর থানাধীন চর ভৈরবী সংলগ্ন মেঘনা নদীতে এমভি সুগন্ধা নামক একটি যাত্রীবাহী লঞ্চ প্রবল বাতাসের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চরে আটকে পড়ে। এসময় লঞ্চে থাকা একজন যাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ড অবগত হয়।”

“প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের কালিগঞ্জ স্টেশন কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে এমভি সুগন্ধা লঞ্চে আটকে পড়া ১০৪ জন যাত্রীকে ট্রলারযোগে নিরাপদে ইলিশা লঞ্চ ঘাটে পৌঁছে দেওয়া হয়েছে।”

কোস্ট গার্ড ঝড়ে চরে আটকে পড়া লঞ্চের ১০৪ যাত্রীকে উদ্ধার করল

প্রকাশিত : ০৮:৪৪:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬