ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১২ বার দেখা হয়েছে

Oplus_131072

বেনাপোল(শার্শা) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
বুধবার (১৮ মার্চ ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৮২ টি শাড়ী, ১৯ টি সন পাপড়ী, ৪৮ টি খাদ্য সামগ্রী, ১১৯৫ টি চকলেট এবং ১২৭৬ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ১২,১৪,৮৮০/-(বারো লক্ষ চৌদ্দ হাজার আটশত আশি) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

বেনাপোলের সীমান্ত এলাকায় বিজিবি’র অভিযানে চোরাচালান পণ্য আটক

প্রকাশিত : ১০:৫৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬