ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৮৫ বার দেখা হয়েছে

ইউএসএস ত্রিপোলি উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজে করে মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড আজ শনিবার (২৮ মার্চ) জানিয়েছে, গতকাল শুক্রবার তাদের ‘অপারেশন এরিয়াতে’ ইউএসএস ত্রিপোলী পৌঁছেছে।

এছাড়া যুদ্ধ জাহাজটিতে করে এসেছে পরিবহণ বিমান ও কৌশলগত আক্রমণকারী বিমান ও যুদ্ধবিমান।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে ব্যাপক সেনার সমাগম ঘটিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মেরিনসহ দেশটির প্রায় ৫০ হাজার সেনা এ অঞ্চলটিতে অবস্থান করছে।

এছাড়া যুক্তরাষ্ট্র তাদের ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এক হাজার সেনাকেও মধ্যপ্রাচ্যে আনার পরিকল্পনা করেছিল গত সপ্তাহে।

দিন যত যাচ্ছে ইরানে যুক্তরাষ্ট্রের স্থল হামলার শঙ্কা ততই বেড়ে চলছে।

যদি শেষ পর্যন্ত মার্কিনিরা ইরানে স্থল হামলা চালায় তাহলে এটি ২০২১ সালে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের পর হবে প্রথম বড় কোনো স্থল অভিযান।

মানসম্মত গবেষণা ও পুস্তক প্রণয়নে তিন প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সাড়ে তিন হাজার মেরিন সেনা এনেছে

প্রকাশিত : ০৭:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬