ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

ইরানের মধ্যাঞ্চলে ভূপাতিত করা যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে তাদের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করার দাবি করে বিপ্লবী গার্ড। তবে বিমানের ধ্বংসাবশেষের ছবি দেখে ধারণা করা হচ্ছে এটি একটি এফ-১৫ যুদ্ধবিমান।

বিমান ভূপাতিত করা নিয়ে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

বার্তাসংস্থা তাসনিম নিউজ বলেছে, যুক্তরাষ্ট্র পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কিন্তু ওই পাইলট জীবিত আছেন নাকি নিহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়।

যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে সেখানে নজরদারি বিমান উড়াচ্ছে মার্কিনিরা। এছাড়া একটি হেলিকপ্টার দিয়েও পাইলটকে উদ্ধারে চেষ্টা করে তারা। তবে ইরানি সেনাদের হামলার মুখে হেলিকপ্টারটি পিছিয়ে যায়।

“পাইলট উদ্ধারের অভিযানে আছে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান। কিন্তু এখন পর্যন্ত তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে।”— লিখেছে তাসনিম নিউজ।

এদিকে গত মার্চে মার্কিনিদের একটি এফ-৩৫ যুদ্ধবিমানকে টার্গেট করেছিল ইরান। ওই সময় এটি প্রায় নিশ্চিত ভূপাতিত হওয়া থেকে বেঁচে যায়। এরপর বিমানের পাইলট মধ্যপ্রাচ্যের একটি দেশে এটি জরুরি অবতরণ করান।

জনপ্রিয় সংবাদ

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে ব্যাপক চেষ্টা যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৩:৪৩:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬