ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দেড় লাখ শলাকা সিগারেট জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ৩১ লাখ ৯২ হাজার টাকা মূল্যমানের ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শনিবার (৪ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে অবৈধ ওই সিগারেট জব্দ করা হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই দিনে ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকেও কৌশলে লুকানো অবস্থায় ৪৫৮ কার্টন সিগারেটও জব্দ করা হয়। এভাবে মোট ৭৯৮ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।

অর্থপাচার, চোরাচালান ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসির যোগদান

দেড় লাখ শলাকা সিগারেট জব্দ

প্রকাশিত : ১১:৫০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬