ঢাকা ১০:০১ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ট্রাম্পের ওপর মোহভঙ্গ: ভোটারদের মধ্যে বাড়ছে অনুশোচনা ও অসন্তুষ্টি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয় বিশ্ব রাজনীতিতে এক বিশাল ধাক্কা ছিল। তবে সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ, অর্থনীতি, মুদ্রাস্ফীতি এবং অন্যান্য ইস্যুতে ট্রাম্পের নীতি ও কার্যকলাপে ভোটারদের মধ্যে অসন্তুষ্টি ও অনুশোচনা বাড়ছে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট-এর সাম্প্রতিক ইউগভ (YouGov) জরিপ অনুযায়ী, ট্রাম্পকে ভোট দেওয়া ভোটারদের ৩৮ শতাংশই এখন তার ওপর আগের মতো ভরসা রাখতে পারছেন না। কমলা হ্যারিস ভোটারদের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। এছাড়া, ট্রাম্পের সবচেয়ে বিশ্বস্ত ভোটব্যাংক ‘শ্রমজীবী শ্বেতাঙ্গ ভোটার’দের মধ্যেও তার জনপ্রিয়তা কমেছে। এই ভোটাররা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ৬৩ শতাংশ ট্রাম্পের পাশে থাকলেও নতুন জরিপে এই সংখ্যা ৪৯ শতাংশে নেমে এসেছে। এই পরিবর্তন আগামী নির্বাচনে ট্রাম্পের জন্য বড় ধাক্কা হতে পারে।

সিএনএন-এ প্রকাশিত জ্যেষ্ঠ সাংবাদিক অ্যারন ব্লেক-এর বিশ্লেষণে ট্রাম্পের ভোটারদের অসন্তুষ্টির আসল চিত্র এবং এর পেছনের কারণগুলো ঢাকা পোস্টের পাঠকদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো—

ইরান যুদ্ধের আবহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আকাশচুম্বী জনপ্রিয়তা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে একটি খবর বেশ জোরেশোরে শোনা যাচ্ছে— ২০২৪ সালের নির্বাচনে যারা ট্রাম্পকে ভোট দিয়েছিলেন, তাদের অনেকেই এখন পস্তাচ্ছেন! সাম্প্রতিক একাধিক জরিপে এর স্পষ্ট প্রমাণও মিলছে।

ট্রাম্পের নীতি ও কার্যকলাপে অনেক ভোটারের মনে আগে থেকেই খটকা ছিল। কিন্তু গত কয়েক সপ্তাহের নানারকম জরিপের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, সেই খটকা এখন বড় দুশ্চিন্তা ও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই বিষয়ে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত প্রমাণ দিয়েছে ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটস অ্যামহার্স্ট-এর সাম্প্রতিক ইউগভ (YouGov) জরিপটি। এই জরিপে ভোটারদের সরাসরি ‘আপনি কি অনুতপ্ত?’—এমন প্রশ্ন করা হয়নি। বরং তাদের মনোভাবের সূক্ষ্ম পার্থক্য বোঝার জন্য একটি স্কেল ব্যবহার করা হয়েছে। যেখানে ‘পুরোপুরি নিশ্চিত’ থেকে শুরু করে ‘কিছু উদ্বেগ’, ‘মিশ্র অনুভূতি’ এবং ‘কিছু অনুশোচনা’—এমন নানা বিকল্প রাখা হয়েছিল।

এই জরিপে দেখা গেছে, ১৩ শতাংশ ট্রাম্প ভোটার সরাসরি বলেছেন যে তারা তাদের ভোটের জন্য অনুতপ্ত। এর মধ্যে ৫ শতাংশ ‘খুব বেশি’ এবং ৮ শতাংশ ‘কিছুটা’ অনুশোচনা প্রকাশ করেছেন। এই সংখ্যাও কমলা হ্যারিসের ভোটারদের তুলনায় দ্বিগুণ।

বিশেষ করে ৩০ বছরের কম বয়সী ট্রাম্প ভোটারদের মধ্যে ১৭ শতাংশ এবং হিস্পানিক ভোটারদের মধ্যে ১৬ শতাংশ তাদের ভোটের জন্য আফসোস করছেন।

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের ওপর মোহভঙ্গ: ভোটারদের মধ্যে বাড়ছে অনুশোচনা ও অসন্তুষ্টি

প্রকাশিত : ০৩:৪৫:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬