ঢাকা ০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ১২১ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশাল গৌরনদীতে তেলবাহী একটি লরিতে আগুন লেগে ফিলিং স্টেশনের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেছে। রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে নাহার সিনেমা হল সংলগ্ন সেন্ট পিটার ফিলিং স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পদ্মা ডিপো থেকে তেল সরবরাহের উদ্দেশ্যে আসা লরিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে চালক দ্রুত লরিটিকে ফিলিং স্টেশন এলাকা থেকে সরিয়ে গৌরনদী-আগৈলঝাড়া সড়কে নিয়ে যান। এতে ফিলিং স্টেশন ও আশেপাশের স্থাপনাগুলো আগুনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।
ঘটনার সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
চালকের দ্রুত সিদ্ধান্ত ও সতর্কতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তৃতীয় ভাষা শিক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির মতবিনিময় সভায় পবিপ্রবি ভিসির যোগদান

বরিশালে পেট্রোলবাহী লরিতে আগুন, চালকের বুদ্ধিমত্তায় রক্ষা পেল ফিলিং স্টেশন

প্রকাশিত : ০৮:০৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬