ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ১৬০ বার দেখা হয়েছে

গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো। সামরিক এ জোটভুক্ত দেশগুলো সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, যখন যুদ্ধ বন্ধ হবে শুধুমাত্র তখনই তারা হরমুজে হস্তক্ষেপ করবে।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান বলেছে, ন্যাটো মিত্রদের এমন সিদ্ধান্তে ক্ষুব্দ হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ করতে পারে।

গতকাল ট্রাম্প দাবি করেন, হরমুজ অবরুদ্ধে তার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশও যোগ দেবে। কিন্তু ন্যাটো দেশগুলোর নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের সঙ্গে নেই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বিবিসিকে বলেছেন, “আমরা অবরোধকে সমর্থন করছি না। যে চাপই হোক, আমার সিদ্ধান্ত স্পষ্ট… বেশ ভালোই চাপ আসছে, কিন্তু আমরা এ যুদ্ধে জড়িত হব না।”

যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।

তবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, তারা ব্রিটেন এবং অন্যান্য দেশের সঙ্গে একটি সংলাপের আয়োজন করবেন, যেখানে হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি আন্তর্জাতিক মিশনের ব্যাপারে আলোচনা হবে।

তবে এ মিশন তখনই শুরু করা হবে যখন পরিস্থিতি অনুকূল হবে— উল্লেখ করেন ম্যাক্রোঁ।

নীলফামারীতে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের যাবজ্জীবন

হরমুজ অবরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে না ন্যাটো

প্রকাশিত : ০৬:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬