ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিইউবিটি সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘সিমাগো ইনস্টিটিউশন র‍্যাঙ্কিং ২০২৬’এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)। এবারের র‍্যাঙ্কিংয়ে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘ইঞ্জিনিয়ারিং’ এবং ‘রিসার্চ’—উভয় বিভাগেই প্রথম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

র‍্যাঙ্কিং অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের সমন্বিত তালিকায় বিইউবিটির অবস্থান ১১তম। বৈশ্বিক পর্যায়ে প্রকৌশল বিদ্যায় বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১৭৬৬তম এবং সকল বিষয়ের গবেষণা ক্যাটাগরিতে ৪৫৯৮তম।

প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রকৌশল বিভাগে বিইউবিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে এবং জাতীয় পর্যায়ে ১১তম। একইভাবে, গবেষণা বিভাগেও বেসরকারি পর্যায়ে প্রথম এবং জাতীয়ভাবে ১১তম অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

সিমাগো র‍্যাঙ্কিং মূলত গবেষণা কর্মক্ষমতা, উদ্ভাবনী কার্যক্রম এবং সামাজিক প্রভাব—এই তিনটি সূচকের ভিত্তিতে তৈরি করা হয়। মূল্যায়নের ক্ষেত্রে স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

প্রকৌশল ক্যাটাগরিতে বিইউবিটির এই অগ্রগতি প্রযুক্তি ও ফলিত গবেষণায় তাদের ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। একইসঙ্গে, গবেষণার উৎকর্ষতা ও বৈশ্বিক একাডেমিক দৃশ্যমানতায় এ সাফল্য প্রতিষ্ঠানটিকে গবেষণা-নির্ভর উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের কাতারে আরও সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকটে থেমে গেছে দক্ষিণাঞ্চলের জেলেদের জীবিকার চাকা

বিইউবিটি সিমাগো র‍্যাঙ্কিং ২০২৬-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে

প্রকাশিত : ০৫:১১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬