ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার জাফার আসাদি। বার্তাসংস্থা ফার্স নিউজকে এ কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার ইরান মার্কিনিদের কাছে চুক্তির বিষয়ে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। এর পাশাপাশি ইরানের সমালোচনাও করেন তিনি।

এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি।

বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমাণ বলছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।”

জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা।

অস্বাস্থ্যকর পরিবেশে করা হচ্ছে মুরগি ড্রেসিং, জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

প্রকাশিত : ০৮:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬