ইরানের সশস্ত্র বাহিনীর একীভূত কমান্ডের প্রধান ও খতম আল-আনবিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের কমান্ডার আলী আবদুল্লাহি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সামরিক অভিযান পরিচালনা এবং শত্রুদের শক্ত হাতে মোকাবিলার জন্য সর্বোচ্চ নেতার কাছ থেকে নতুন দিকনির্দেশনা গ্রহণ করেন।
রোববার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আলী আবদুল্লাহি সর্বোচ্চ নেতা খামেনিকে দেশের সশস্ত্র বাহিনীর প্রস্তুতির বিষয়ে অবহিত করেছেন। তবে এই বৈঠক ঠিক কবে অনুষ্ঠিত হয়েছে, সে বিষয়ে প্রতিবেদনে কোনও তথ্য জানানো হয়নি।

আলী আবদুল্লাহি বলেন, ‘‘আমেরিকান-ইহুদিবাদী শত্রুদের যেকোনও পদক্ষেপ মোকাবিলায় সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। শত্রুপক্ষ কোনও ভুল করলে ইরানের পক্ষ থেকে দ্রুত, কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।’’

ডেস্ক রিপোর্ট 






















