ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬

নেতানিয়াহুর সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর গোপন সফরের কথা ফাঁস করায় ক্ষিপ্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি ইসরায়েলের কাছে এ ব্যাপারে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (১৫ মে) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪ নিউজ। সংবাদমাধ্যমটি বলেছে, নেতানিয়াহুর দপ্তর থেকে সফরের বিষয়টি ফাঁস করার বিষয়টিকে ভালোভাবে নেয়নি আমিরাত।

আই২৪ নিউজকে একটি সূত্র জানিয়েছেন, এ ঘটনায় আমিরাতের কর্মকর্তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা বলেছেন, নেতানিয়াহুর দপ্তর থেকে তথ্য ফাঁস করার যে ধারা রয়েছে, এটি তারই অংশ। নেতানিয়াহুর সফরের কথা ফাঁসের বিষয়টি কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়।

সূত্রটি আরও বলেছেন, ইসরায়েল গোপন কূটনৈতিক খবর ফাঁস করায় নেতানিয়াহুকে আমিরাত কখনো সফরের আমন্ত্রণ জানায়নি।

২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আমন্ত্রণ জানায়নি দেশটি। কিন্তু গোপনে তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়েছে মুসলিম দেশটি।

এরআগে একাধিক ইসরায়লি গণমাধ্যম জানিয়েছিল, গত ২৬ মার্চ নেতানিয়াহু আমিরাতের আল-আইনে আসেন। ওই সময় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র যুদ্ধ চলছিল।

নেতানিয়াহুর সফরের সময় আমিরাত ও ইসরায়েল নিরাপত্তা ও গোয়েন্দা সম্পর্কও জোরদার করে। এর অংশ হিসেবে ইসরায়েলি গোয়েন্দারা আমিরাত সফর করেছেন।

নেতানিয়াহুর সফরের কথা ফাঁস করায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ আমিরাত

প্রকাশিত : ০৭:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬