ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

তুরস্কে এরদোয়ানকে অপমানের দায়ে সাংবাদিকের বিচার শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে অপমান করার অভিযোগে আঙ্কারায় জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক সাংবাদিকের বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার আঙ্কারার আদালতে ওই সাংবাদিকের বিচার শুরু হয়েছে বলে জানিয়েছে ডয়চে ভেলে। তবে আদালত তাকে শর্তসাপেক্ষে মুক্তির আদেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি পোস্টের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে ‘অপমান’ এবং ‘মিথ্যা তথ্য ছড়ানোর’ অভিযোগ আনা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি আঙ্কারার নিজ বাসা থেকে আলিজান উলুদাগ নামের ডয়চে ভেলের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক আলিজানের বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে নিন্দা জানিয়েছে বার্লিন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওই সাংবাদিককে অবিলম্বে মুক্তি দিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাড়ি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে ইস্তাম্বুলের একটি কারাগারে বন্দি থাকা উলুদাগ ভিডিও লিংকের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নেন। এ সময় তিনি দৃঢ়ভাবে নিজেকে নির্দোষ দাবি করেন এবং মামলা থেকে বেকসুর খালাস চান। ডয়চে ভেলের একটি দল আদালতকক্ষে উপস্থিত ছিল।

১৮ বছর ধরে আদালতের সংবাদ সংগ্রহ করা উলুদাগ শুনানিতে বলেন, ‌‘‘আমাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমি এমন কোনও অপরাধ করিনি যা গ্রেপ্তারের যোগ্য…আমি একজন সাংবাদিক, যার কণ্ঠ রোধ করা হচ্ছে।’’

পাকিস্তানে সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ জঙ্গি নিহত

তুরস্কে এরদোয়ানকে অপমানের দায়ে সাংবাদিকের বিচার শুরু

প্রকাশিত : ১১:৩৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬