ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে : পাকিস্তান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

প্রায় তিন মাসের যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী দেশ পাকিস্তান। শনিবার পাকিস্তানের একাধিক সূত্র এই দাবি করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

শনিবার ইরানের শীর্ষ পরমাণু আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তেহরান এখন একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ওপর জোর দিচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ত্যাগের আগে জেনারেল অসীম মুনির ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেন। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, গত ২৪ ঘণ্টার আলোচনায় একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আশাব্যাঞ্জক অগ্রগতি হয়েছে।

এদিকে, বর্তমানে ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান ইস্যুতে কিছুটা অগ্রগতি হয়েছে এবং আগামী দিনগুলোতে এই বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু ঘোষণা দিতে পারে।

নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‌‌‘‘আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখনও কিছু কাজ চলছে। আজ পরে, আগামীকাল কিংবা আগামী কয়েকদিনের মধ্যে আমাদের হয়তো এই বিষয়ে কিছু বলার সুযোগ আসতে পারে।’’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চলতি সপ্তাহে দুই পক্ষের মধ্যকার বিরোধগুলো কমে আসার একটি প্রবণতা দেখা গেছে। তবে এখনও এমন কিছু বিষয় রয়েছে; যা মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা প্রয়োজন। আগামী তিন বা চার দিনের মধ্যে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে : পাকিস্তান

যুদ্ধবিরতি আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে : পাকিস্তান

প্রকাশিত : ০৮:৫৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬