ঢাকা ১০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

ফ্রান্সের নিষেধাজ্ঞা ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে

যুদ্ধবিধ্বস্ত গাজা অভিমুখী আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের নৌবহর নিয়ে ঠাট্টা করায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দেশ ফ্রান্স। শনিবার ফ্রান্সের সরকারি এক বিবৃতিতে বেন গভিরের ওপর দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট বলেছেন, আজ থেকে ফরাসি ভূখণ্ডে প্রবেশে ইতামার বেন গভিরের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে। গাজা অভিমুখী মানবিক সহায়তা নিয়ে যাত্রা করা নৌবহরের ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি নিন্দনীয় আচরণের দায়ে তার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফরাসি নিষেধাজ্ঞার পাশাপাশি ইতালির সঙ্গে যৌথভাবে এই উগ্র-ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) স্তরেও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি।

বুধবার বেন গভির নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে ফ্লোটিলা থেকে আটক করা বিদেশি মানবাধিকারকর্মীদের প্রতি ইসরায়েলি হেফাজতে অত্যন্ত নির্মম আচরণ করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার জের ধরে বেন গভিরের বিরুদ্ধে ওই পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি সৈন্যরা ওই মানবাধিকারকর্মীদের আটক করে হেফাজতে নেয়।

বেন গভিরের শেয়ার করা ওই ভিডিও ক্লিপে দেখা যায়, কয়েক ডজন কর্মীকে মাটিতে হাঁটু গেড়ে মাথা নিচু করে বসিয়ে রাখা হয়েছে এবং তাদের হাত পেছন থেকে বাঁধা। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ইসরায়েলে স্বাগতম। সেখানে বেন গভিরকে একটি ইসরায়েলি পতাকা ওড়াতে ওড়াতে আটক কর্মীদের উদ্দেশ্যে কটূক্তি করতে দেখা যায়। বিশ্বব্যাপী ব্যাপক ক্ষোভের মুখে পরবর্তীতে ইসরায়েল জানায়, তারা ওই বিদেশি কর্মীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সের নিষেধাজ্ঞা ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর

ফ্রান্সের নিষেধাজ্ঞা ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের ওপর

প্রকাশিত : ০৯:৩০:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬