ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

লেবাননি গোষ্ঠীর সঙ্গে সম্মুখ লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা অফিসার গুরুতর আহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ লড়াইয়ে দখলদার ইসরায়েলের দুই সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।শুক্রবার (৫ জুন) সকালে ইসরায়েলি সেনাবাহিনীর গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের সঙ্গে হিজবুল্লাহর যোদ্ধাদের এ লড়াই হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননের জাওতার আল-শারকিয়াহ শহরে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এ সময় ইসরায়েলের দুই অফিসার আহত হন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

আহতদের মধ্যে ইউনিটের কমান্ডার রয়েছেন। এই কমান্ডার লেফটেনেন্ট কর্নেল পদমর্যাদার।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের সেনাদের ওপর হিজবুল্লাহ গুলি চালানোর পর তারাও পাল্টা গুলি চালায়। ওই সময় হিজবুল্লাহর যোদ্ধাদের খোঁজে অভিযান চালানো হয়। একইসঙ্গে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেও হামলা চালানো হয়।

গুরুতর আহত সেনা অফিসারকে হেলিকপ্টারে করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে ইউনিট কমান্ডারকে কয়েক ঘণ্টা পর হাসপাতালে নেওয়া হয়।

এরআগে গতকাল হিজবুল্লাহর পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে আরেক অফিসার গুরুতর আহত হন।

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দি উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

লেবাননি গোষ্ঠীর সঙ্গে সম্মুখ লড়াইয়ে দুই ইসরায়েলি সেনা অফিসার গুরুতর আহত

প্রকাশিত : ০২:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬