ঢাকা ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশু নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

দখলকৃত পশ্চিম তীরে পারিবারিক একটি গাড়ি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে সাত মাস বয়সী এক ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। শুক্রবার পশ্চিম তীরের হেব্রনে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই শিশু নিহত হয়েছে বলে তার পরিবার জানিয়েছে।

স্যাম ফাহদ আবু হাইকাল নামের ওই শিশুটি গুলিতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় তার বাবা-মাও আহত হয়েছেন। পরিবার বলেছে, হেব্রনের তেল রূমেইদা এলাকায় ইসরায়েলি সৈন্যরা গাড়ি থামানোর নির্দেশ দেয়। পরে পরিবারটি গাড়ি থামিয়েছিল।

ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের সাথে আলাপকালে স্যামের বাবা এবং বেথলেহেম বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফাহদ আবু হাইকাল বলেন, একটি বুলেট তার হাতে লাগে। সেই গুলিটি পেছনের আসনে মায়ের সাথে বসে থাকা তার ছেলের গায়ে বিদ্ধ হয়।

তিনি বলেন, ইসরায়েলি ওই সেনা সদস্য আমাকে থামার ইঙ্গিত দিয়েছিলেন। আমি গাড়িটি সম্পূর্ণভাবে থামিয়ে স্টিয়ারিং হুইলের ওপর হাত তুলে ধরি। ঠিক তার পরপরই গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

তিনি বলেন, আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল আমি সেভাবেই গাড়ি থামিয়েছিলাম। আর তারপর তারা স্রেফ গাড়িতে গুলি করা শুরু করল। সেখানে সুনির্দিষ্ট কোনও চেকপয়েন্ট ছিল না, রাস্তায় কিছু সেনা দাঁড়িয়ে ছিল মাত্র। যখনই আমাকে থামতে বলা হলো আমি থামলাম, আর তখনই গুলি শুরু হয়ে গেল।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, একটি গাড়ি তাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে মনে হওয়ায় সৈন্যরা গুলি চালিয়েছিলেন। ‌‌‘‘এর ফলে তিন ফিলিস্তিনি আহত হন এবং চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’’

তবে এই ঘটনা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে এবং যেকোনও অনাকাঙ্ক্ষিত ব্যক্তির ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করছে আইডিএফ। পরবর্তীতে প্রাথমিক সামরিক তদন্তে আহত ব্যক্তিরা সবাই বেসামরিক নাগরিক ছিলেন এবং কোনও ধরনের সংঘাতমূলক কর্মকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না বলে উঠে এসেছে।

ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশু নিহত

প্রকাশিত : ০৪:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬