ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ১১৭ বার দেখা হয়েছে

পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান। তাই কমিশনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কমিশনার তানভীর হাবিব রহমান।

মঙ্গলবার (৯ জুন) থেকে কমিশনের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করছেন তিনি।

গত রোববার (৭ জুন) বিএসইসির এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আজ গণমাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

বিএসইসির অফিস আদেশে বলা হয়, ৯ থেকে ২৩ জুন পর্যন্ত বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান তার ছেলের স্নাতক শিক্ষা সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। অনুপস্থিতিকালীন সময়ে বিএসইসির কমিশনার তানভীর হাবিব রহমান তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রে বিএসইসির নতুন চেয়ারম্যান, ভারপ্রাপ্ত দায়িত্বে তানভীর হাবিব

প্রকাশিত : ০৮:৪৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬