ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১০৬ বার দেখা হয়েছে

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। হিজবুল্লাহ জানিয়েছে ‘আবাবিল’ ড্রোন দিয়ে দখলদার সেনাদের টার্গেট করা হয়।

শুক্রবার (১২ জুন) এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, দক্ষিণ লেবাননের তায়রেতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানে আবাবিল ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে হিজবুল্লাহ। এরপর ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখল করে ফেলে। এখন সেসব সেনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তারা এসব হামলায় ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন। এতে করে ইসরায়েলিরা এসব ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের মাধ্যমে ভূপাতিত করতে পারছে না। সঙ্গে তারা এগুলো শনাক্তও করতে পারছে না।

অপরদিকে হিজবুল্লাহ এসব ড্রোনে বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলি সেনাদের টার্গেট করছে। গত কয়েকদিনে যত ইসরায়েলি সেনা লেবাননে নিহত হয়েছেন তাদের বেশিরভাগের প্রাণ গেছে ড্রোন হামলায়।

জনপ্রিয় সংবাদ

আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর পদ

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

প্রকাশিত : ০৮:১৬:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬